[ আন্তর্জাতিক ]
কোভিড পজিটিভ হওয়ায় আত্মহত্যা করলেন বৃদ্ধ
প্রতীকী ছবি
কোভিড পজিটিভ হওয়ার খবর শুনে ভারতের পশ্চিমবঙ্গে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রোববার সকালে উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাত নবপল্লির একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আনন্দবাজারর প্রতিবেদন অনুসারে, আত্মঘাতী ওই বৃদ্ধ অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ছিলেন। নবপল্লির এক আবাসিক ভবনে ছেলের পরিবারের সঙ্গে থাকতেন তিনি। কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ওই বৃদ্ধ। বারাসাতেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সুস্থ হয়ে গত শুক্রবার বাড়ি ফেরেন তিনি।
তবে হাসপাতাল থেকে ছাড়ার আগে বৃদ্ধের লালারস সংগ্রহ করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় তার রিপোর্ট আসে। হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, তার করোনা রিপোর্ট পজিটিভ। এই খবর শোনার পরই চুপচাপ হয়ে যান তিনি। বাড়ির কারোর সঙ্গে কথা বলেননি।
রোববার সকালে ফ্ল্যাটের বারান্দার বাইরে তার মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!