ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জলপ্রপাতের পানি ওপরে ওঠার দৃশ্য দেখে বিস্মিত বিশ্ব

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ১৪ আগস্ট ২০২০
জলপ্রপাতের পানি ওপরে ওঠার দৃশ্য দেখে বিস্মিত বিশ্ব
ছবিঃ সংগৃহীত

জলপ্রপাত থেকে সবসময় পানি আছড়ে নীচে পড়ে বলেই আমরা জানি। তবে কখনো উপরের দিকে উঠতে দেখলে অবাক লাগবে যে কারোই। তেমনি অদ্ভুত এক প্রাকৃতিক ঘটনার সাক্ষী হলো অস্ট্রেলিয়া।

সোমবার সিডনির কাছে রয়্যাল ন্যাশনাল পার্কে একটি জলপ্রপাতের পানি নিচে পড়ার পরিবর্তে উপরে উঠছিলো। অবাক করা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। নেটাগরিকদেরও বিস্মিত করেছে এই ভিডিও।

Advertisement

বিশেষজ্ঞরা জানিয়েছেন, খারাপ আবহাওয়া ও বিশেষত প্রবল বাতাসের কারণেই এই ঘটনা ঘটেছে। জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী এলাকায় বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার। এর কারণেই জলপ্রপাতের পানি নিচে না পড়ে উপরে উঠছিলো।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সমুদ্র থেকে আসা বিপুল বেগে বাতাস যখন সরাসরি জলপ্রপাতে ধাক্কা মারে তখন এই ঘটনা ঘটে। সেই বাতাসের বেগই পানিকে নিচের দিকে নামতে বাঁধা দিয়ে উপরে তুলে দেয়। জাতীয় উদ্যানে সেই ঘটনাই ঘটেছে।

ভিডিওটি দেখতে <<এখানে>> ক্লিক করুন।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!