ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিমানের সিটের নিচে ছটফট করছিল শিশুরা, ভেসে আসছিল আর্তনাদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৪, ৮ আগস্ট ২০২০
বিমানের সিটের নিচে ছটফট করছিল শিশুরা, ভেসে আসছিল আর্তনাদ
কেরালায় বিমান দুর্ঘটনা

বাইরে বের হয়েই দেখি একটি বিমান রানওয়ে থেকে ছিটকে খাদে এসে পড়ছে। বিমানটির সামনের অংশটা ভেঙে গিয়ে দুই টুকরো হয়ে গেছে। এক মুহূর্ত দেরি না করে দুর্ঘটনাস্থলে পৌঁছেই সবাই মিলে দ্রুত উদ্ধারের কাজে লেগে পড়ি।

কোঝিকোড় বিমানবন্দর এলাকার খুব কাছে থাকা এক প্রত্যক্ষদর্শী এভাবেই বিমান দুর্ঘটনার বর্ণনা দিচ্ছিলেন।

আনন্দবাজারর একটি প্রতিবেদন অনুসারে, ওই ব্যক্তি আরো বলেন, সবাই মিলে একের পর এক আহত যাত্রীদের বিমান থেকে বের করছিলাম। বিমানের ভেতর তখন রক্তে ভেসে যাচ্ছে। কারো পা ভেঙে গিয়েছে, তো কারো হাত। কারো আবার মাথা ফেটে রক্ত ঝরছে। তার সঙ্গে বাঁচানোর আর্তনাদ- সব মিলিয়ে আবহাওয়াটা ভারী হয়ে উঠেছিল। স্থানীয়রা উদ্ধারকাজ চালানোর সময়ই দমকলবাহিনী ও উদ্ধারকারী দল এসে পৌঁছায়। তারা দ্রুততার সঙ্গে উদ্ধারের কাজ শুরু করে। 

Advertisement

ওই প্রত্যক্ষদর্শী আরো বলেন, উদ্ধারের কাজ চালানোর সময়ই চোখ আটকে যায় কয়েকটি শিশুর দিকে। সিটের নিচে আটকে গিয়ে ছটফট করছিল তারা। এই দৃশ্যটা আমাদের খুব নাড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার দুবাই থেকে কোঝিকোড়ের বিমানবন্দরে নামার সময় এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা পিছলে গিয়ে রানওয়ে টপকে গভীর খাদে পড়ে যায়। তাতে কমপক্ষে মৃত্যু হয়েছে ১৮ জনের। আহত হয়েছেন ১৭৩ জন। ডিজিসিএ জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে বিমানের চাকা পিছলে গিয়েছিল রানওয়ে থেকে। তার জেরেই এই দুর্ঘটনা।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!