ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

‘রান্নার’ অনুষ্ঠানে দোকানের বিরিয়ানি নিয়ে হাজির তরুণী, ভিডিও ভাইরাল

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৭:৫২, ১ মার্চ ২০২৩
‘রান্নার’ অনুষ্ঠানে দোকানের বিরিয়ানি নিয়ে হাজির তরুণী, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

‘দ্য কিচেন মাস্টার’ নামে পাকিস্তানে একটি রান্নার অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে। এক তরুণী ‘দোকান থেকে বিরিয়ানি’ কিনে এনে হাজির হয়েছেন। কিন্তু বিচারকরা এটা প্রত্যাখান করলে তিনি ‘শো’ ত্যাগ করতে অস্বীকৃতি জানান।

ঐ তরুণী ও বিচারকদের তর্কাতর্কির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাস্যরস সৃষ্টি করেছে।

অনুষ্ঠানের নিয়ম অনুসারে, প্রতিযোগীরা নিজ নিজ হাতে খাবার তৈরি করে নিয়ে আসবেন। বিচারকরা সেটা পরখ করে দেখবেন। কিন্তু ঐ তরুণীর বক্তব্য ছিল, ‘তাকে নিজের তৈরি রান্না নিয়ে আসতে বলা হয়নি।’

Advertisement

বিচারকদের কাছ থেকে ভুল জানতে পেরেও তিনি অনুষ্ঠান ত্যাগ করতে অস্বীকৃতি জানান ও বিচারকদের সঙ্গে তর্কে লিপ্ত হন। তার দাবি ছিল, দোকান থেকে বিরিয়ানি আনতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে। লাইনে দাঁড়াতে হয়েছে।

ঐ ঘটনায় একজন বিচারককে ক্ষুব্ধ হয়ে ‘শো’ ত্যাগ করতেও দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা ভাইরাল হয়েছে। কেউ এটাকে ‘রসিকতা’ বলেছেন আবার কেউ কেউ ঐ প্রতিযোগীর আত্মবিশ্বাসের তারিফ করেছেন।

একজন টু্ইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এটা সত্যিই অসাধারণ। ভিডিও নকল না হয়ে থাকলে আমার বিশ্বাস অনেকে এমন কৌশল মিস করবে।’ আরেকজন লিখেছেন, ‘আমি হাসতে হাসতে শেষ।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!