ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ধর্মের টানে এবার অভিনয় ছাড়লেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:১৬, ২২ ফেব্রুয়ারি ২০২৩
ধর্মের টানে এবার অভিনয় ছাড়লেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী
আনুম ফায়াজ- ফাইল ফটো

ধর্মের টানে অভিনয় জগত থেকে বিদায় নেয়ার ঘটনা নতুন নয়। গত কয়েক বছর ধরে ধর্ম পালনের জন্য বলিউড এবং ঢালিউডের বেশ কয়েকজন অভিনেত্রী রুপালি জগত থেকে বিদায় ‍নিয়েছেন।

এবার ধর্মীয় জীবনযাপনের জন্য অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। এখন থেকে আর কোনো সিনেমা-নাটকে অভিনয় করবেন না বলে এই অভিনেত্রী সাফ জানিয়েছেন।

দর্শকপ্রিয় বেশ কয়েকটি নাটকে নিজের অভিনয় প্রতিভার কারিশমা দেখিয়েছেন আনুম ফায়াজ। তবে সম্প্রতি হঠাৎ করে শোবিজ জগত পরিত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও জিও নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রী লেখেন, এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

কিছুদিন যাবত আনাম ফায়াজকে সিনেমা অঙ্গনে তেমন দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে।

আনাম ফয়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান আছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বিনোদন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!