ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

চলন্ত গাড়ির উপরে ‘পুশ আপ’, ভিডিও ভাইরাল

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ১৯ মার্চ ২০২১
চলন্ত গাড়ির উপরে ‘পুশ আপ’, ভিডিও ভাইরাল
ছবি: চলন্ত গাড়িতে পুশ আপ

পুশ আপ করা যে খারাপ নয়, তা মানবেন যেকোনো স্বাস্থ্য সচেতন মানুষই। তাই বলে কি চলন্ত গাড়ির উপরে উঠে পুশ আপ? কি শুনে অবাক হলেন?অবাক হওয়ারই কথা। তেমনটাই হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। সেখানকার একজন যুবক চলন্ত গাড়ির উপরে পুশ আপ করে। আর সেই দৃশ্য একজন পুলিশ ভিডিও করে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, হাইওয়েতে চলন্ত গাড়ির দরজা খুলে গাড়ির ছাদে উঠে পুশ আপ দিতে দেখা গেছে ওই যুবককে। পরে তাকে আটক করে উত্তরপ্রদেশের পুলিশ। জরিমানা করা হয় তার নামে। জরিমানা দেয়ার পরে ভবিষ্যতে এমনটা আর করবেন না বলে জানান।

অভিযুক্ত যুবকের নাম উজ্জ্বল যাদব। পুলিশের কাছে ধরা পড়ার পর নিজের অপরাধও স্বীকার করেন তিনি। পুরো ব্যাপারটাই তাদের ভিডিওতে পরিষ্কার করে দিয়েছে যোগীর রাজ্যের পুলিশ। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘কোনো কোনো পুশ আপ আপনাকে আইনের নজরে খাটো করে দিতে পারে।’ 

Advertisement

এদিকে, ভিডিওটি পোস্ট হওয়ার পরেই তা ভাইরাল হয়ে গিয়েছে। পুলিশের এমন ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় নেট দুনিয়ায়। পাশাপাশি উজ্জ্বলের মতো যুবকদের উপযুক্ত শাস্তির আবেদনও জানিয়েছেন অনেকে।

 

Some Pushups will only bring you down in the eyes of Law !

Stay Strong, Stay Safe !#UPPCares #UPPolice pic.twitter.com/dvGSjtL2Az

— UP POLICE (@Uppolice) March 13, 2021

 

 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!