ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাউড কম্পিউটিং নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১১, ৭ এপ্রিল ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাউড কম্পিউটিং নিয়ে কর্মশালা
ছবি: সংগৃহীত

প্লেক্সাস ক্লাউড ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে ওপেনস্ট্যাক বাংলাদেশ ক্লাউড কম্পিউটিং নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড: হাফিজ মো. হাসান বাবু।

ওপেনস্ট্যাক হচ্ছে সোর্স ভিক্তিক একমাত্র ক্লাউড অপারেটিং সিস্টেম যা ওপেন অবকাঠামো সাপোর্ট করে। ২০১০ সালে নাসা ও র‌্যাকস্পসে একসাথে যুক্ত হয়ে ওপেনস্ট্যাক ক্লাউড অপারেটিং সিস্টেম বানানোর কাজ শুরু করে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউড অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)’র ল্যাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড: হাফিজ মো. হাসান বাবু বলেন, বিশ্বায়নের এ যুগে চতুর্থ বিল্পবের দ্বারপ্রান্তে রয়েছে বর্তমান মানব সভ্যতা। বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রফেশনালদের অংশগ্রহণে আয়োজিত এ প্রোগ্রামে তিনি ক্লাউড অপারেটিং সিস্টেম ব্যবহার বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করেন।
বর্তমান সময়ে বিশ্বব্যাপী জনপ্রিয় সার্ভার, স্টোরেজ ও ওপেনসোর্স ক্লাউড প্ল্যাটফর্ম ওপেনস্ট্যাক সম্পর্কে কর্মশালায় অংশগ্রহণকারীদের টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ওপেনস্ট্যাক বাংলাদেশের গ্রুপ অরর্গানাইজার মোবারক হোসেন। সার্ভার, স্টোরেজ ও হার্ডওয়্যার ডিভাইজ সর্ম্পকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ইন্টারনেট সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টারের ট্রেজারার ইঞ্জি. নাসির ফিরোজ।

ডেইলি বাংলাদেশ/এস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!