ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

দুর্দান্ত পাঁচ ফিচারে যাত্রা শুরু ভিভো ওয়াই২৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬, ২ আগস্ট ২০২৩
দুর্দান্ত পাঁচ ফিচারে যাত্রা শুরু ভিভো ওয়াই২৭
ছবি: সংগৃহীত

আপনার প্রতিদিনের সঙ্গী হিসেবে কেমন স্মার্টফোন পছন্দ? নিশ্চয়ই আকর্ষণীয় ডিজাইন, রুচিশীল রঙের সমাহার আর দারুণ পারফরমেন্স এমন স্মার্টফোনই তো চান!

আর তাই আপনার পছন্দকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করছে ডুয়েল ক্যামেরা মডিউল ডিজাইন এবং দুর্দান্ত রঙের সমন্বয়ে ভিভো ওয়াই২৭। দাম রাখা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা ।

প্রতিদিনের কাজে দারুণ অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি স্টাইলিশ লুক দিতে এক্সপার্ট ভিভোর এই নতুন স্মার্টফোন। গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ওয়াই সিরিজে এবছরের চতুর্থ স্মার্টফোন এটি।

Advertisement

কেন পছন্দের তালিকায় প্রথমেই রাখবেন ভিভো ওয়াই২৭? জেনে নিন এর গুরুত্বপূর্ণ ফিচারসমূহ-

রুচিশীল রঙ এবং মার্জিত ডিজাইন: রঙের ব্যাপারে তরুণরা বেশ রুচিশীল। তরুণদের এই পছন্দের কথা বিবেচনা করে স্মার্টফোনের রঙ নির্ধারণের ব্যাপারে বেশ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে ভিভো। নতুন ভিভো ওয়াই২৭ এর ব্যাক সাইডে রঙে ক্ষেত্রেও তাই ব্যবহৃত হয়েছে কালো ও নীল রঙ যা মূলত বারগেন্ডি ব্ল্যাক এবং সি ব্লু নামে পরিচিত। বক্স আকারের ক্যামেরা ডিজাইনের বদলে ক্যামেরায় ব্যবহৃত হয়েছে চমৎকার সোনালি রঙের রিং। ডুয়েল ক্যামেরা মডিউল ডিজাইনের সোনালি রঙ আভিজাত্যের প্রতীকও বটে।

শক্তিশালী ব্যাটারি ও চার্জিং ব্যবস্থা: এর ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পন্ন টাইপ-সি ফ্ল্যাশ চার্জার দিয়ে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ হবে দ্রুত। নেই ব্যাকগ্রাউন্ডে অ্যাপের কারণে চার্জ শেষ হবার ভয়। তাই স্মার্টফোনে এলার্ম দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। সারা রাত চার্জে দেওয়ার প্রয়োজন নেই। বরং ঘুম থেকে ওঠে চার্জে দিয়ে রেডি হতে হতেই মাত্র এক ঘন্টায় হবে ফুল চার্জ। উন্নত চার্জিং প্রযুক্তি ব্যবহার করায় এই স্মার্টফোনে চার্জ দ্রুত ফুল হলেও শেষ হবে না তাড়াতাড়ি। একবার ফুল চার্জেই টানা ক্লাসের রেকর্ড করা, বন্ধুদের কাছে থেকে নোট নেওয়া, প্রজেক্ট কিংবা প্রদর্শনীর কাজে ব্যবহার করা, বন্ধু এবং শিক্ষকদের সাথে সেরা মুহূর্তকে ক্যামেরাবন্দী করে রাখার কাজ হবে নিরবিচ্ছিন্ন। এমনকি ফোনের ব্রাইটনেস বাড়িয়ে রাখলেও তার প্রভাবে কম্বে না স্মার্টফোনের চার্জ।

চমৎকার ডিসপ্লে: ২.৫ ডি কার্ভড ডিজাইনের স্কয়ার আকারের স্মার্টফোনটির বডি ডায়মেনশন ১৬৪.০৬ × ৭৬.১৭ × ৮.০৭ মিমি এবং ওজন মাত্র ১৯০ গ্রাম। ফলে বেশ ভালো এবং হালকা গ্রিপ পাওয়া যায়। বডি টু ডিসপ্লে রেশিও ভালো হওয়ায় এবং চিন এবং ব্যাজেল এর পরিমাণ কম হওয়ায় স্মার্টফোনটি খুব বেশি বড় মনে হবে না। এমনকি রাতে পাশাপাশি দিনের আলোতেও কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করা যাবে ভিভো ওয়াই২৭। কারণ ২৩৮৮ × ১০৮০ রেজুলেশনের ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে রোদের আলোতেও ব্যবহার উপযোগী।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!