ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

কি-বোর্ডের F1- F12 বাটন দিয়ে যেসব কাজ করা যায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২২
কি-বোর্ডের F1- F12 বাটন দিয়ে যেসব কাজ করা যায়
ফাইল ছবি

কি-বোর্ডের একেবারে উপরের দিকে F1 থেকে F12 পর্যন্ত পরপর কয়েকটি অপশন থাকে। এই বাটন বা ‘কী’গুলোর কী কাজ যদি জানেন কম্পিউটারের কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি হবেন একজন স্মার্ট কম্পিউটার অপারেটর। 

F1: প্রায় সব প্রোগ্রামেরই হেল্প স্ক্রিন খুলে যায় এই কী টিপলে। অর্থাৎ, আপনি কোনো একটি প্রোগ্রাম সম্পর্কে জানেন না। F1 টিপলেই সংশ্লিষ্ট প্রোগ্রামের বিস্তারিত তথ্য ও প্রশ্নোত্তর পাবেন। এজন্য একটি স্ক্রিন খুলে যাবে।

F2: কোনো একটি ফাইল বা ফোল্ডারের rename দিতে চাইলে, অনেকেই মাউসের সাহায্য নেন। শর্টকাট উপায় হলো F2 কী। মাউসের প্রয়োজনই পড়বে না। F2 কী চেপে rename অপশন পেয়ে যাবেন।

Advertisement

F3: কোনো একটি অ্যাপ্লিকেশনের (সেই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন) সার্চ ফিচার খুলে যায় এই কি টিপলে।

F4: উইন্ডো বন্ধ করার জন্য F4 দারুণ শর্টকাট। Alt+F4 টিপলে অ্যাক্টিভ উইন্ডো বন্ধ হয়ে যাবে।

F5: কোনো একটি পেজ রিফ্রেশ বা রিলোড করতে গেলে অযথা মাউস নাড়াচড়ায় সময় নষ্ট না করে F5 টিপে দিন।

F6: এই কী চাপলে ইন্টারনেট ব্রাউজারে কারসার সোজা চলে যায় অ্যাডড্রেস বার-এ।

F7: মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ডকুমেন্ট বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে কিছু লেখার পর বানান ও ব্যাকরণগত কোনো ভুল থাকলে ধরিয়ে দেবে F7। এটি স্পেলিং ডায়ালগ ওপেন করার বহুল ব্যবহৃত শর্টকাটও।

F8: উইন্ডোজের বুট মেন্যুকে ব্যবহার করতে পারবেন এই কী এর মাধ্যমে।

F9: মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট রিফ্রেশ করতে চাইলে ও মাইক্রোসফট আউটলুকে ইমেল পাঠানো ও রিসিভের কাজ হয়ে যায় এই শর্টকাট কী এর সাহায্যে।

F10: কোনো একটি অ্যাপ্লিকেশনে মেন্যু বার আনতে গেলে বেশির ভাগ মানুষই রাইট ক্লিক করেন মাউসে। দরকারই পড়ে না যদি আপনি shift+F10 কী ব্যবহার করেন। দেখাবেন, রাইট ক্লিকের কাজ হয়ে যাবে।

F11: ইন্টারনেট ব্রাউজারে ফুলস্ক্রিন মোডে ঢুকতে ও বেরোতে কাজ করে F11 কী।

F12: মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট Save as করতে গেলে মাউসের সাহায্য না নিয়ে এই কী-এ শর্টকাটে সেরে ফেলুন।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!