ফেসবুকে ‘ইয়ার টুগেদার’, দেখা যাচ্ছে বছরের সেরা মুহূর্তগুলো
অ্যানড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য ইয়ার টুগেদার ফিচার নিয়ে এলো ফেসবুক। ২০২১ সালে সারা বছর ধরে আপনার সেরার সেরা মুহূর্ত তুলে ধরবে এই ফিচারে। এই একই ফিচার আবার ইনস্টাগ্রামের জন্যও নিয়ে এসেছে মেটা; যার নাম ইনস্টাগ্রাম প্লেব্যাক ফিচার।
নতুন এই ফিচার বছরের সেরা ছবি বা পোস্টগুলো সম্পর্কে ফেসবুক ব্যবহারকারীকে জানাবে। বাছাইয়ের পর তা কম্পাইল করে শেয়ার করা যাবে। ব্যবহারকারী চাইলে নিজের ইচ্ছেমতো পোস্ট নির্বাচন করতে পারবেন। এরইমধ্যেই ফিচারটি রোলআউট করেছে ফেসবুক, যা চলবে বছরের শেষ পর্যন্ত।
ইয়ার টুগেদার ফিচার কোনো ব্যবহারকারীর শেয়ার করা পোস্ট এবং কনটেন্ট সাজেস্ট করবে। যা পরবর্তীতে কমপাইল করে আবার শেয়ার করা যাবে। চাইলে নিজেদের পছন্দসই অন্যান্য ছবি বা কনটেন্ট সিলেক্ট করতে পারবেন ব্যবহারকারী। সেইসঙ্গে ফেসবুকের সাজেশন রিমুভ করেই সেই সিলেকশন করে নিতে হবে।
একবার শেয়ার করা হয়ে গেলে সেই পোস্ট বা কার্ড ইউজারের ফ্রেন্ড লিস্টে দেখানোও হবে। আবার কোন কোন বন্ধুকে সেই পোস্ট তিনি দেখাতে চান, তা পোস্টের কাস্টম প্রাইভেসি সেটিংস থেকে সেট করে রাখতে পারবেন।
এদিকে ইনস্টাগ্রাম প্লেব্যাক ২০২১ এর মাধ্যমে বছরের সেরা ১০ স্টোরি লিস্টিং করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। এই দশটি স্টোরিই আবার কম্পাইল করে নিজেদের প্রোফাইল থেকে শেয়ারও করতে পারবেন। ঠিক যেমনটা ফেসবুকের ইয়ার টুগেদার ফিচারের সাহায্যে সম্ভব।
তবে ফেসবুক বা ইনস্টাগ্রামই প্রথম নয়। সোশ্যাল এনগেজমেন্টের স্বার্থেই এমন ফিচার স্পটিফাই-ও নিয়ে এসেছে। যার নাম স্পটিফাই র্যাপড। যার মাধ্যমে এক পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, সারা বছর কোন গান সবচেয়ে বেশি এই প্ল্যাটফর্মে শোনা হয়েছে।