ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

মেসেঞ্জারে বিল ভাগ করার সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪, ৫ ডিসেম্বর ২০২১
মেসেঞ্জারে বিল ভাগ করার সুবিধা
ফাইল ছবি

মেটা মালিকানাধীন প্লাটফর্ম ফেসবুক মেসেঞ্জারে বিল ভাগ করে নেয়ার ফিচার আসছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিল বা পেমেন্ট ভাগ করে নিতে মেসেঞ্জারের শরণাপন্ন হতে পারবেন।

এই ফিচারের ফলে মেসেঞ্জারের গ্রুপ চ্যাটে ‘গেট স্টার্টেড’ অপশনের মাধ্যমে পেমেন্ট ব্যবস্থা চালু করা যাবে। এরপর অর্থের পরিমাণ বসিয়ে ব্যবহারকারীরা সমানভাবে নিজেদের অংশ বুঝে নিতে পারবেন।

এনগ্যাজেট ও দ্য ভার্জ জানিয়েছে, ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে ফিচারটি চালু করা হবে। সফলতা পেলেই সবার জন্য উন্মুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি।

Advertisement

জানা গেছে, গ্রুপ চ্যাটে কারো থেকে টাকা ধার চাওয়ার পাশাপাশি কার কত পাওনা আছে সে হিসাবও রাখবে মেসেঞ্জার। অর্থের লেনদেন হবে ফেসবুক পে-র মাধ্যমে। টাকা পরিশোধের পর গ্রুপের চ্যাটে স্বয়ংক্রিয়ভাবে বাকিদের এ বিষয়ে অবগত করা হবে।

প্রসঙ্গত, এ মাসের শুরুতে জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সাউন্ডট্র্যাক ও টেইলর সুইফটের ‘রেড’ অ্যালবাম থেকে অনুপ্রাণিত হয়ে সাউন্ড ইমোজি যোগ করে ফেসবুক।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!