ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি-না চেক করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:২৫, ১৭ আগস্ট ২০২০
পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি-না চেক করবেন যেভাবে
পাসওয়ার্ড চুরি হয়েছে কি-না এই পাসওয়ার্ড ম্যানেজার তা আপনাকে জানাবে। ছবি: সংগৃহীত

ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে অসংখ্য অ্যাকাউন্টে অযাচিত প্রবেশের ঘটনাও ঘটছে। গত বছরই পেগাসাস নামক একটি সফটওয়্যার সারা বিশ্বের সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মনে নিজের ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা নিয়ে এসেছিল।

অনেক সময় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চুরির পরও টের পাওয়া যায় না। এসব ঘটনা এড়াতে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল এগিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির নতুন ফিচার গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আপনি সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংরক্ষিত রাখতে পারবেন।

গুগল পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার জন্য আপনাকে যেতে হবে passwords.google.com এ। সেখানেই আপনি আপনার পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করতে পারবেন।

শুধুই সংরক্ষণই নয়, আপনার পাসওয়ার্ড চুরি হয়েছে কি-না এই পাসওয়ার্ড ম্যানেজার তা জানাবে আপনাকে। এছাড়াও যদি পাসওয়ার্ডে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গেই গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনার ফোনে নোটিফিকেশন পাঠাবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!