ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠান অ্যাপল, সেবা প্রদানকারী হুয়াওয়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩২, ২৬ জুন ২০২০
সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠান অ্যাপল, সেবা প্রদানকারী হুয়াওয়ে
অ্যাপল ও হুয়াওয়ে। ছবি: সংগৃহীত

বছরের সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানের খেতাব পেয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। তবে আইসিটি অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে হুয়াওয়ে।

বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি) সম্প্রতি চলতি বছরের সেরা ৫০টি উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। সেখানেই চমক সৃষ্টি করেছে বিশ্ব আলোচিত এই দুই প্রতিষ্ঠান।

এ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে তালিকার প্রথম ছয়টি স্থান দখল করেছে অ্যাপল, অ্যালফাবেট, অ্যামাজন, মাইক্রোসফট ও হুয়াওয়ে। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে আলিবাবা, আইবিএম, সনি ও ফেসবুক।

Advertisement

নতুন এ র‌্যাংকিং তৈরিতে উদ্ভাবন সংশ্লিষ্ট আড়াই হাজারের বেশি নির্বাহীর মধ্যে জরিপ পরিচালনা করা হয়। সারা বিশ্বের গ্রাহক ও ভোক্তাদের মধ্যে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে উদ্ভাবন, খাত সংশ্লিষ্ট অন্যান্যদের দৃষ্টিভঙ্গি এবং সংশ্লিষ্ট খাতে গুরুত্বপূর্ণ অবদানের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!