[ স্বাস্থ্যকথা ]
চায়ের সঙ্গে ধূমপান ডেকে আনছে ভয়ানক বিপদ
চায়ের সঙ্গে ধূমপান মারাত্মক ক্ষতিকর। ছবি: সংগৃহীত
নানা কাজেই মানুষ সারাদিন ব্যস্ত থাকেন। সকাল থেকে কাজ করে ক্লান্ত হয়ে মাঝে মাঝেই অনেকেই ধূমপানের বিরতি নেন। বিশেষ করে ছেলেরা। এক হাতে থাকে গরম ধোঁয়া ওঠা চা। অন্য হাতে জলন্ত সিগারেট। যা নিমিষেই সব ক্লান্তি ধুয়ে মুছে সাফ করে দেয়।
কিন্তু জানেন কি, চা আর সিগারেটের এই যুগলবন্দি আপনার স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। গবেষণা বলছে, চা এবং সিগারেট একসঙ্গে খেলে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি। ‘অ্যানাল্স অফ ইন্টারনাল মেডিসিন’ নামে চিকিৎসা সংক্রান্ত পত্রিকায় এমন কথাই বলা হয়েছে।
আরো পড়ুন: ভরপেট খাওয়ার পর গোসল করলেই বিপদ
সমীক্ষা বলছে, যে ব্যক্তিরা নিয়মিত ধূমপান এবং মদ্যপান করে থাকেন তাদের ক্ষেত্রে গরম চা পানের অভ্যাস খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
তামাক এবং অ্যালকোহল দুটিই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ক্যান্সারের মতো মারণ রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ধূমপান এবং মদ্যপানের অভ্যাস থেকে দূরে থাকা জরুরি। এই অভ্যাসগুলোর সঙ্গে যদি জোট বাঁধে গরম চা, তাহলে সমস্যা আরো বৃদ্ধি পায়।
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!