ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

ভরপেট খাওয়ার পর গোসল করলেই বিপদ

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:৪২, ১ মার্চ ২০২২
ভরপেট খাওয়ার পর গোসল করলেই বিপদ
খাওয়ার পর গোসল করা বিপদ। ছবি: সংগৃহীত

ব্যস্ততার কারণে অনেকেই সঠিক সময়ে গোসল করতে পারেন না। তাই কেউ রাতে আবার কেউ কেউ বিকেলে গোসল করেন। অনেকেই আবার ব্যস্ততার কারণে খাওয়ার পর পরই গোসল করেন। যা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। 

খাবার খাওয়ার পরে পেটের উত্তাপ কয়েক ডিগ্রি বেড়ে যায়। এসময় খাবার হজম করতে অনেকটা রক্ত পেটের আশপাশে জমা হয়। এই অবস্থায় গোসল করলে শরীর সংশয়ের মধ্যে পড়ে যায়। তাই খাবার ভালো করে হজম হয় না।

এর ফলে পেটব্যথা, হজমের সমস্যা, অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। সব মিলিয়ে বিপাকের হার বা ‘মেটাবলিক রেট’ কমে যায়। বিশেষ করে ভাত বা দুপুরের ভারী খাবার খাওয়ার পরে গোসল করলে বেশি মাত্রায় সমস্যা হয়।

Advertisement

আরো পড়ুন: দৈনন্দিনের যে পাঁচ অভ্যাস বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকি

চলুন এবার জেনে নেয়া যাক গোসলের আগে ভরাপেটে খেলে যেসব সমস্যা হতে পারে-

ভরাপেটে গোসল করলে হজমের সমস্যা হতে পারে। কারণ শরীরের একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। খাবার পরই গোসল করলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যায়।

শরীরের স্বাভাবিক তাপমাত্রা হঠাৎ পরিবর্তন ঘটলে তা আমাদের শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকেও প্রভাবিত করে। রক্তচাপের আকস্মিক ওঠানামার সঙ্গে সঙ্গে হার্টের সমস্যার ঝুঁকিও বাড়ে।

এছাড়াও গ্যাস, বদহজম, বুকজ্বালা ও ঢেকুরের সমস্যা দেখা দেয়। তাই খাবার খাওয়ার অন্তত ২ ঘণ্টা পর গোসল করুন ও সুস্থ থাকুন।

ডেইলি-বাংলাদেশ/এএ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!