ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

বিরক্তির খুসখুসে কাশি জব্দ করুন ঘরোয়া উপায়ে

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪, ৮ ডিসেম্বর ২০২১
বিরক্তির খুসখুসে কাশি জব্দ করুন ঘরোয়া উপায়ে
খুসখুসে কাশি দূর করার উপায়। ছবি: সংগৃহীত

শীতকাল মানেই জ্বর, ঠাণ্ডা, কাশি আরো নানান অসুখবিসুখ। এই সময় এসব শারীরিক সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখতে চাই বাড়তি যত্ন। দেখা যায়, ছোট থেকে বড় সবাই এই সময় এসব সমস্যার পাশাপাশি খুসখুসে কাশির যন্ত্রণায় ভুগে থাকেন। এর ফলে সারাক্ষণ গলার কাছে একটা খুসখুসে ভাব লেগেই থাকে। যা খুবই বিরক্তিকর।

তবে এই নিয়ে চিন্তার কিছু নেই। এক্ষেত্রে ওষুধের বদলে আপনি ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া প্রতিকারের উপর। চলুন তবে জেনে নেয়া যাক শীতকালীন কাশির এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার সহজ ও কার্যকরী উপায়- 

>> সারাদিনে বার দুয়েক মধু খেলে কাশি নিয়ন্ত্রণে থাকবে।

>> রাতে শুতে যাওয়ার আগে একগ্লাস গরম জল পান করলে আরাম হয়।

>> কাশি দূর করতে আদার টুকরোর সঙ্গে লবণ মিশিয়ে কিছুক্ষণ অন্তর খেলে কমতে পারে কাশি।

>> গলায় খুসখুসে ভাবের সঙ্গে কাশি হলে গরম দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে খেতে পারেন। নিমেষে দূর হবে কাশি।

>> এক গ্লাস গরম জলে আধা চিমটি লবণ মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ধরে গার্গল করুন। এটি দ্রুত কাশি কমাতে সাহায্য করবে।

>> এক গ্লাস ঈষদুষ্ণ গরম জলে দু’ চা চামচ মধু, আধা চা চামচ লেবুর রস আর সামান্য পরিমাণ আদার রস মিশিয়ে দিনে অন্তত এক থেকে দু’বার খেলে কাশি কমে যাবে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!