ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ স্বাস্থ্যকথা ]
প্রতিদিনের রান্নায় পেঁয়াজ খেলে যেসব ক্ষতি
পেঁয়াজে যেসব ক্ষতি। ছবি: সংগৃহীত
রান্নায় ব্যবহৃত খুবই প্রয়োজনীয় একটি উপকরণ হচ্ছে পেঁয়াজ। প্রত্যেক গৃহিণীই তাদের প্রতিদিনের রান্নায় পেঁয়াজ ব্যবহার করেন। কেউ কেউ এমনও আছেন যারা পেঁয়াজ ছাড়া রান্না করার কথা চিন্তাই করতে পারেন না। এমনকি সাধারণ নিরামিষ রান্নাতেও পেঁয়াজ দিয়ে থাকেন তারা। আবার অনেকেই সালাদেও কাঁচা পেঁয়াজ খেয়ে থাকেন।
তবে কখনো ভেবে দেখেছেন কি, এত পেঁয়াজ খেলে কী হয়?
পেঁয়াজ এমনিতে নানা ধরনের খনিজ পদার্থে ভর্তি। সঙ্গে আছে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট। এই আনাজটি নিয়মিত খেলে হৃদযন্ত্র ভালো থাকে। প্রদাহ কমে। কমে ক্যান্সারের আশঙ্কাও।
তবে বেশি পেঁয়াজ খাওয়ার অভ্যাস থাকলে শরীরের উপর উল্টো প্রভাবও পড়তে পারে। যেমন-
>> পেঁয়াজে এমন কিছু উপাদান রয়েছে, যা হজম করতে অনেক সময়ে সমস্যা হয়। ফলে অতিরিক্ত পেঁয়াজ খেলে বদহজম হতে পারে।
>> পেঁয়াজ খাওয়ার ফলে পেটে জ্বালা, অম্বল হতে পারে। ফলে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, মাঝেমাঝে পেঁয়াজ খাওয়া নিয়ন্ত্রণ করতে।
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!