ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

শীতের রাতে যে খাবারগুলো খেয়ে বিপদ বাড়াচ্ছেন 

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৯, ৩০ নভেম্বর ২০২১
শীতের রাতে যে খাবারগুলো খেয়ে বিপদ বাড়াচ্ছেন 
শীতকালে রাতের খাবারে সতর্ক থাকা জরুরি। ছবি: সংগৃহীত

শীতকালে আমাদের সবদিক থেকে সতর্ক থাকতে হয়। কারণ কখন কোন অসুখ এই সময় শরীরে বাসা বেধে বসে তা বোঝা মুশকিল। শীতকালে যেহেতু দিনের চেয়ে রাত বেশি দীর্ঘ হয়। তাই আমাদের রাতে নিজেকে সুস্থ রাখতে খাবার-দাবারের প্রতি বাড়তি সতর্ক হওয়া প্রয়োজন।

এমন কিছু খাবার আছে, যেগুলো এই দীর্ঘরাতে না খাওয়াই ভালো। এতে সুস্থ থাকবে শরীর। কম্বে অসুস্থ হওয়ার ঝুঁকি। চলুন তবে জেনে নেয়া যাক শীতের রাতে কোন খাবারগুলো খেলে বিপদ বাড়তে পারে-  

>> রাতে মাছের তুলনায় মাংস খাওয়া ক্ষতিকর। মাংস দ্রুত হজম হয় না।

>> রাতে ফল খেলে হজম ক্ষমতা বিঘ্নিত হতে পারে। গ্যাস্ট্রিকের সমস্যাও সৃষ্টি হতে পারে।

>> ফ্যাটযুক্ত চকলেট, আইসক্রিম, মিষ্টি জাতীয় খাবার রাতে যথাসম্ভব এড়িয়ে চলাই ভালো।

>> পনির দুগ্ধজাত খাদ্য। রাতে পনির খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। কোলেস্টরলের মাত্রাকেও বৃদ্ধি করে পনির।

>> অতিরিক্ত মশলাদার কোনো খাবার রাতে না খাওয়াই ভালো। মশলাদার খাবার বুক জ্বালা, অম্বলের মতো অন্যান্য শারীরিক সমস্যার জন্ম দেয়।

>> পিৎজা, বার্গার, প্রক্রিয়াজাত খাবারকে নৈশভোজ হিসেবে একদমই বেছে নেবেন না। এগুলো স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, পাশাপাশি অবাঞ্ছিত ওজনও বাড়ায়।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!