ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

মৃত্যুর ঝুঁকি কমাবে প্রতিদিনের একটি শুকনো মরিচ

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৫:৩২, ১ সেপ্টেম্বর ২০২০
মৃত্যুর ঝুঁকি কমাবে প্রতিদিনের একটি শুকনো মরিচ
শুকনো মরিচের উপকারিতা

প্রতিদিনের খাবারে ঝাল না হলে চলেই না। মুখরোচক সব খাবারেই কাঁচা কিংবা শুকনো মরিচের ব্যবহার হয়ে আসছে আদিকাল থেকেই। নিশ্চয়ই জানেন, ভিটামিন-সি তে ভরপুর কাঁচা মরিচের রয়েছে কিছু বিশেষ গুণ। কাঁচা মরিচ আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন-সির ঘাটতি মেটায়।

শুধু তাই নয়, হার্ট অ্যাটাক থেকে স্ট্রোকের ঝুঁকি সবেতেই কার্যকরী মরিচ। তবে এসব রোগ থেকে কাঁচা নয় শুকনো মরিচ আমাদের রক্ষা করে। চলুন জেনে নেয়া যাক শুকনো মরিচের বিশেষ গুণ সম্পর্কে-

আরো পড়ুন: ভালো ঘুম যেসব মারাত্মক রোগ থেকে দূরে রাখে

গবেষণায় বলছে- হার্ট অ্যাটাক, স্টোকের ঝুঁকি কমাতে প্রতিদিন পাতে রাখুন শুকনো মরিচ। মরিচ হলেই হলো না সেটা কিন্তু শুকনো মরিচই হতে হবে। এতদিন আমরা জানতাম শুকনো মরিচ খেলে শরীরের নানা সমস্যা দেখা যায়। কিন্তু সমীক্ষায় জানা গেছে, প্রতিদিনের খাবারের তালিকায় শুকনো মরিচ দিয়ে তৈরি যেকোনো একটি পদ রাখা অবশ্যই জরুরি। যা আপনার শরীর ও স্বাস্থ্যের জন্য উপকারী।

শুধু তাই নয়, যারা নিরামিষ খান তারাও প্রতিদিন শুকনো মরিচ দিয়ে যেকোনো একটি সবজি বানিয়ে খান। এতে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যায়। প্রতিদিন একটি করে শুকনো মরিচ খেলে অন্যান্য রোগের ঝুঁকি অন্তত ৪০ শতাংশ কমে যায়। তাই বেশিদিন বাঁচতে চাইলে অবশ্যই অল্প পরিমাণে শুকনো মরিচ খাওয়া শুরু করুন। 

ডেইলি-বাংলাদেশ/এএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!