ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

গরমে ত্বকের চুলকানি ও অস্বস্তি দূর হবে এই পাতায়!

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৫, ৬ জুলাই ২০১৯
গরমে ত্বকের চুলকানি ও অস্বস্তি দূর হবে এই পাতায়!
ফাইল ছবি

গরমে ত্বকের উপর নানান প্রভাব পরে এবং ত্বকের ক্ষতি করে। তাছাড়া গরমে ঘাম ও ধুলোবালি খুব সহজেই ত্বকে মেখে যায়। ফলে ত্বকে চুলকানি এবং অস্বস্তি শুরু হয়। তাই গরমে ত্বকের চুলকানি ও অস্বস্তি দূর করতে ভরসা রাখুন একটি পাতায়। হ্যাঁ, পুদিনা পাতার তৈরি একটি সহজ প্যাক গরমে ত্বকের চুলকানি ও অস্বস্তি দূর করতে কার্যকরী ভুমিকা পালন করে। চলুন তবে জেনে নেয়া যাক প্যাকটি তৈরি পদ্ধতি-  

প্রথমে ১ আঁটি পুদিনা পাতা ভালো করে ধুয়ে বেটে নিন। এবার আধা কাপ মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর মুখ ও গলায় লাগিয়ে রাখুন ফেসপ্যাকটি। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের চুলকানি ও অস্বস্তি সহজেই দূর করে পুদিনা পাতা। আর মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেয়।

ডেইলি বাংলাদেশ/এএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!