ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ২৬ মার্চ ২০২০
হবিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৩০
ছবি : ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার শিবপাশা বিরাট সড়কের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহতদের মধ্যে ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানার (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, ঢাকা থেকে আজমিরীগঞ্জ উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ বাসে করে গ্রামে ফিরছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গর্তে পড়ে যায়। এতে নারী শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তবে আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসা নিলেও করোনার ভয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক অথবা বাড়িতে চলে যায়। তাই তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কারো অবস্থা গুরুতর নয়। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!