ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই! 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০১৯
গাজীপুরে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই! 
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গুলি করে স্থানীয় জাপান টোবাকো পরিবেশকের ১৬ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের মারধরে পরিবেশক নূরুল হক রতন ও সোহেল নামের এক কর্মচারী আহত হন।

রোববার বেলা ১১টার দিকে চৌরাস্তার সিয়াম ফিলিং স্টেশনের কাছে ঢাকা-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে।

পরিবেশক নূরুল হক রতন জানান, তিনি চান্দনা চৌরাস্তার অফিস থেকে ১৬ লাখ ৪১ হাজার টাকা নেন। এরপর ছয় কর্মচারী নিয়ে টাকাটি চান্দিনা-ঢাকা সড়কের মাছ বাজারের পাশের পূবালী ব্যাংকে জমা দিতে পায়ে হেঁটে রওনা দেন। অফিস থেকে কিছুদূর যাওয়ার পর সকাল পৌনে ১১টার দিকে পেছন থেকে ছয়-সাতজন দুর্বৃত্ত লাঠিসোঁটা ও রড নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে কর্মচারী সোহেলসহ তিনি আহত হন। একপর্যায়ে ছিনতাইকারীরা চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে জয়দেবপুর শহরের দিকে চলে যায়।

Advertisement

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী বলেন, এক রাউন্ড গুলি ছুড়ে ছিনতাইকারীরা টাকাগুলো ছিনতাই করে নিয়ে গেছে বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!