[ দেশজুড়ে ]
ফিল্মি স্টাইলে দুই স্বর্ণের দোকানে ডাকাতি
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরে গুলি ছুড়ে ও ককটেল ফাটিয়ে দুই স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার জৈনাবাজার এলাকায় জাকির হোসেন মার্কেটের নিউ দিপা জুয়েলার্স ও লক্ষ্মী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
লক্ষ্মী জুয়েলার্সের মালিক মানিক চন্দ্র পাল বলেন, সন্ধ্যায় ৮-১০ জন ডাকাত আমার দোকানে হানা দেয়। এ সময় তারা ৬০-৭০ ভরি স্বর্ণ ও ৪০ লাখ টাকা লুটে নেয়। পরে নিউ দিপা জুয়েলার্সে হানা দেয়। ডাকাতি শেষে তারা ৭-৮ রাউন্ড গুলি ছোড়ে ও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে দিপা জুয়েলার্সের মালিক দেবেন্দ্র কর্মকার দেবু গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলহেরা হাসপাতালে নেয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!