ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

যুক্তরাষ্ট্রে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, রুমমেট গ্রেফতার

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:১১, ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, রুমমেট গ্রেফতার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গত ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন জামিল আহমেদ লিমনের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তার সঙ্গে একই দিন নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পায়নি পুলিশ।

এ ঘটনায় হিশাম আবুঘরবেহ (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট। তাকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় জানিয়েছে। 

Advertisement

নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদার সন্ধান চলছে বলেও কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!