ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

কুয়েতে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৬:১১, ১৯ জুলাই ২০২৩
কুয়েতে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার
মোহাম্মদ মামুন ও মোহাম্মদ জুয়েল- ফাইল ফটো

কুয়েতে মোহাম্মদ জুয়েল নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরে খাইরান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত মোহাম্মদ জুয়েলের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার লতব্দি ইউনিয়নের নিমতলি গ্রামে। কুয়েতের খাইরান রিসোর্টে সিকিউরিটি গার্ডের কাজ করতেন এ বাংলাদেশি।

জুয়েলের সহকর্মীরা জানান, বেশ কয়েকদিন যাবৎ জুয়েল হতাশায় ভুগছিলেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে।

Advertisement

এর আগে, মঙ্গলবার রাতে একই এলাকায় মোহাম্মদ মামুন নামে আরো এক প্রবাসী বাংলাদেশি স্ট্রোক করে মারা যান। তিনি কুয়েতের সেবদি গানাম বাজারে কর্মরত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!