ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর জমানো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রী উধাও 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ১৮ জুলাই ২০২৩
স্বামীর জমানো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে প্রবাসীর স্ত্রী উধাও 
ছবি: সংগৃহীত

প্রবাসী স্বামীর ২ বছরের জমানো ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত ধরে তাহমিনা আক্তার নামে এক গৃহবধূ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। 

তাহমিনা উপজেলার বামনী ইউপির ইয়াকুব আলী বাড়ির আল আমিন শিপনের স্ত্রী। রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী ছেলের বাবা বাদী হয়ে রায়পুর সহকারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

জানা গেছে, ৪ বছর আগে একই গ্রামের হাজি বাড়ির হোসেন আহম্মেদের মেয়ে তাহমিনার সঙ্গে প্রবাসী শিপনের বিয়ে হয়। বিয়ের দেড় বছর পরই শিপন দুবাই চলে যায়। দুই বছর ধরে প্রবাসজীবনের সব টাকা স্ত্রীর নামে পাঠাতেন শিপন। অপরদিকে স্বামী বিদেশ থাকাবস্থায় ইয়াছিন কবির নামের এক যুবকের সঙ্গে তাহমিনার সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে রোববার সন্ধ্যায় নিজের কাছে গচ্ছিত ১০ লাখ টাকা ও চার ভরি ওজনের স্বর্ণের চেন, হাতের বালা, কানের দুল এবং সংসারের আসবাবপত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান ওই গৃহবধূ। খোঁজাখুঁজি করেও না পেয়ে শিপনের বাবা মো. আমিন বাদী পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দায়ের করেন। 

Advertisement

জানা যায়, ঐ গৃহবধূ বর্তমানে প্রেমিক ইয়াছিন কবিরের বাড়িতে আছেন। রায়পুর সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ শেখ সাদি বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!