ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ১৮ জুলাই ২০২৩
শ্রীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে সোহাগ চন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের ইব্রাহিমের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সোহাগ চন্দ্র দাস দিনাজপুরের কাহারোল উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি ঐ ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

শ্রীপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার সকাল থেকেই সোহাগ দাসের ঘরের দরজা বন্ধ ছিল। দরজা বন্ধ থাকায় বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের সন্দেহ হয়। পরে তারা সকাল ১০টার দিকে তার রুমের দরজায় ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘটনাটি বাড়ির মালিক ইব্রাহিমকে জানান। পরে তিনি গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঐ পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

Advertisement

এ সময় স্থানীয়রা শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহাগের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এটা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তিনি আরো জানান, মৃতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!