[ প্রবাস জীবন ]
মালয়েশিয়ায় করোনায় মারা গেছেন চাঁদপুর সমিতির সভাপতি
মালয়েশিয়াস্থ চাঁদপুর সমিতির সভাপতি সেলিম নুরুল ইসলাম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও মালয়েশিয়াস্থ চাঁদপুর সমিতির সভাপতি সেলিম নুরুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার দুপুর ২টার দিকে কুয়ালালামপুর প্রিন্স কোর্ট হাসাপাতালে মারা যান তিনি। দুই দিন আগে তিনি করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুতে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সেলিম নুরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছে ফেনী সমিতি মালয়েশিয়া। সংগঠনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হিরণ বলেন, একজন সৎ, সজ্জন ও গুণী মানুষকে হারালো বাংলাদেশ কমিউনিটি। আমরা ফেনী সমিতি মালয়েশিয়া পরিবার গভীর ভাবে শোকাহত।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!