[ প্রবাস জীবন ]
আমিরাতে ‘শেকড়ের খোঁজে’র বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শেকড়ের খোঁজে’। সংগঠনটি এরইমধ্যে পাঁচ শতাধিক প্রবাসীদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করেছে। প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল ও তেলসহ অতিপ্রয়োজনীয় ৭টি খাদ্যপণ্য। রমজান মাসে ১ হাজার পরিবারের পাশে দাঁড়াবে এই সংগঠনটি।
সংগঠনের সভাপতি কাজী গুলশান আরা বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ১ হাজার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। করোনায় জনসমাগমে নিষেধাজ্ঞা থাকায় আমরা বিভিন্ন সংগঠন ও ব্যক্তির মাধ্যমে বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। লকডাউন ও রমজানে সামান্য এই উপহার দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের তৃপ্তি।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!