ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এসএসসিতে প্রত্যাশিত ফল না পেয়ে ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:০৬, ১ জুন ২০২০
এসএসসিতে প্রত্যাশিত ফল না পেয়ে ছাত্রীর আত্মহত্যা
মুকসুদপুর থানা

এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পেয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে বৃষ্টি মন্ডল নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আওয়াল হোসেন জানান, বৃষ্টি মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউপির বানিয়ারচর গ্রামের বাসুদেব মন্ডলের মেয়ে।

বানিয়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি মন্ডল ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৯৪ পেয়ে পাস করে। এতে সে খুশি হতে পারেনি। রোববার বেলা ১১ টার দিকে মোবাইলে পরীক্ষার ফল পাওয়ার পরপরই সে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১১ টায় বৃষ্টি মারা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!