ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ছেলে কোলে পরিণীতি চোপড়া, তাহলে কী...

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩১, ২ এপ্রিল ২০১৯
ছেলে কোলে পরিণীতি চোপড়া, তাহলে কী...
পরিণীতি চোপড়া

ছেলে কোলে পরিণীতি চোপড়া। না কোনো সিনেমার শ্যুটিংয়ের জন্য নয়। একেবারে বাস্তব জীবনে এই ঘটনা ঘটেছে।হাসিমুখে মিষ্টি পরিণীতি। ব্ল্যাক লেদার প্যান্ট ওপরে অফ হোয়াইট টি শার্ট আর নায়িকার কোলে মিষ্টি ছেলে।

আসলে আর কিছুই নয় নিজের প্রিয় বন্ধু সানিয়া মির্জার ছেলে ইজহানকে কোলে নিয়ে ছবিটি তুলেছেন তিনি। আর যত সুন্দর লাগছে পরিণীতিকে ঠিক ততটাই মিষ্টি লাগছে ইজহানকে। সোশ্যাল মিডিয়ার এই পোস্টে লাইকের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

জন্মানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নিয়মিত আসেন সানিয়া-শোয়েব পুত্র। আর বাবা-মা দু’জনেই তারকা হওয়ায় ছবি মুহূর্তে হয়ে যায় ভাইরাল। এদিকে সানিয়া ও পরিণীতির বন্ধুত্বও অনেকর গভীর।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!