ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

হঠাৎ তরুণীকে জড়িয়ে ধরলেন আমির খান!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০:১১, ৭ জানুয়ারি ২০১৯
হঠাৎ তরুণীকে জড়িয়ে ধরলেন আমির খান!

পরনে স্লিভলেস টপ, শর্টস। মুম্বাইয়ের এক রেস্তোরাঁর বাইরে সপ্তাহ শেষের বিকেলে লাইমলাইট কাড়লেন এক তরুণী। কেন নয়, হঠাৎ করেই তাকে জড়িয়ে ধরেছেন সুপারস্টার আমির খান। বহুদিন পরে যে দেখা হল তাদের।

রোববার ওই রেস্তোরাঁর উদ্বোধনে হাজির ছিলেন আমির-ইরা। তখনই মিডিয়ার সামনেই তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত।

যার কথা বলা হচ্ছে সে আমির খানেরই মেয়ে। আমির এবং রিনা দত্তর বিবাহ বিচ্ছেদের সময় মেয়ে ইরা খুব ছোট ছিল। তার বয়স এখন ২১। মুম্বাইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পাশ করার পর এখন এক কলেজে পড়ছেন ইরা। 

এদিকে বাবার মতোই অভিনয়কেই পেশা করতে চান কিনা, সে বিষয়ে নিজের সিদ্ধান্ত এখনো প্রকাশ্যে জানাননি ইরা। তবে আমির সব সময়ই প্রাথমিকভাবে সন্তানদের পড়াশোনার বিষয়ে মনোযোগী ছিলেন।

আমিরের প্রথমপক্ষের দুই সন্তান জুনেইদ খান এবং ইরার সঙ্গে তার সম্পর্ক ভাল। এমনকি কিরণ রাওয়ের সঙ্গেও জুনেইদ, ইরা স্বচ্ছন্দ। তবে নতুন বছরে সন্তানদের আরো বেশি সময় দিতে চান আমির। 

ডেইলি বাংলাদেশ/জেডআর

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!