ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

সিনেমা ব্যর্থ, দায় নিলেন আমির খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৪, ২৭ নভেম্বর ২০১৮
সিনেমা ব্যর্থ, দায় নিলেন আমির খান
ছবি- সংগৃহীত

গত ৮ নভেম্বর মুক্তি পায় ‘থাগস অব হিন্দোস্তান’। এ ছবিতে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা অমিতাভ বচ্চন ও আমির খান। এছাড়াও ছবিটিতে ছিলেন ক্যাটরিনা কাইফ, যার নাচে মুগ্ধ পুরো বিশ্ব। ছিলেন দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখও। তবে মুক্তির পরই সমালোচকদের তোপের মুখে পড়ে ছবিটি। আর ছবিটির ব্যর্থতার সব ‘দায়’ নিজের ঘাড়ে নিয়েছেন আমির খান।

দর্শকের কঠোর সমালোচনার রেশেই বেশ কয়েকটি থিয়েটার ছবি প্রদর্শন বন্ধ করে দেয়। ৩০০ কোটি রুপির বিশাল বাজেটের এ ছবি এখন পর্যন্ত ১৫০ কোটি সংগ্রহ করতে পেরেছে।

অনলাইন ইন্ডিয়া টিভি জানিয়েছে, ব্যর্থতার ‘সম্পূর্ণ দায়’ নিয়েছেন সুপারস্টার আমির খান। গণমাধ্যমকর্মীদের তিনি বলেছেন, দর্শকদের ভালো না লাগায় এর সম্পূর্ণ দায় আমি নিচ্ছি। আমি মনে করি, আমরা সবাই ভুল করেছি; কিন্তু সম্পূর্ণ দায় আমার কাঁধে নিচ্ছি। তবে আপনারা নিশ্চিত হতে পারেন যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছি। কিন্তু কোথাও কোথাও আমাদের ভুল হয়েছে।

আমির খান বলেন, ছবিটি কিছু মানুষ পছন্দ করেছেন, আমরা তাদের ধন্যবাদ দিতে চাই; কিন্তু তারা সংখ্যায় কম। বেশির ভাগ মানুষই পছন্দ করেননি আর আমরা সেটা উপলব্ধি করেছি।মানুষ প্রবল আগ্রহ ও প্রত্যাশা নিয়ে আমার সিনেমা দেখতে আসেন, আমি তাদের কাছে ক্ষমা চাইছি, যেহেতু আমি তাদের বিনোদন দিতে পারিনি। আমার খুব খারাপ লাগছে এ কারণে যে আমরা তাদের মনোরঞ্জন করতে ব্যর্থ হয়েছি।

সিনেস্থান ইন্ডিয়া’স স্টোরিটেলারস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন আমির খান। এ অভিনেতা জানান, আগামী মাসে ‘থাগস অব হিন্দোস্তান’ চীনে মুক্তি পাবে। সেখানকার দর্শক কী প্রতিক্রিয়া জানান, তার অপেক্ষায় রয়েছেন এ অভিনেতা। 

ডেইলি বাংলাদেশ/এনএ/এসআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!