[ বিনোদন ]
সাইবার দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন পরিণীতি
কখনো মাঝ সমুদ্রে তো কখনো বালির ওপর। উষ্ণতার পারদ ধীরে ধীরে চড়াচ্ছেন পরিণীতি চোপড়া। কিউট বালি আবতারের খোলস ছাড়িয়ে হট অবতারে মাঝে মধ্যেই চমকে দেন এ লাস্যময়ী। তাই তো বিকিনি অবতারে তাকে দেখে মুগ্ধ সাইবারবাসী।
লাল হাই ওয়েস্ট বিকিনি থেকে কালো ফ্রিঞ্জড বিকিনি টপ। সবেতেই সাবলীল নায়িকা। তার হটনেসে ঘায়েল তার ভক্তরা। সম্প্রতি ‘ফিল্মফেয়ার’ ম্যাগাজিন শুটের কিছু ঝলক নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী। আর এর মধ্যে এর মাধ্যমে ভালোই উষ্ণতা ছড়ালেন পরিণীতি।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে পরিণীতি অভিনীত ছবি ‘নমস্তে ইংল্যান্ড’ এর ট্রেইলার। এর ফ্লেভার বজায় রেখে, এবারেও অর্জুন কাপুর বউকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে আসে বিদেশে। তবে এখানে কাহিনীতে রয়েছে টুইস্ট।
এই গল্পে দেড় বছর সংসার করার পর, পাঞ্জাব ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে যান জাসমিন (পরিণীতি)। কিন্তু না তার সংসারে ভালোবাসার অভাব ছিল না। কিন্তু কেন এমন করলো জাসমিন! তার উত্তর মিলবে পর্দায়।
ডেইলি বাংলাদেশ/টিএএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!