বিমান দুর্ঘটনায় অভিনেতা গাই কাপুলনিকের মৃত্যু
বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ সিনেমায় অভিনয় করা ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক। মাত্র ৪৬ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।
ক্যালিফোর্নিয়া পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির একজন হিসেবে গাই কাপুলনিককে শনাক্ত করা হয়েছে।
.png)
প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার কাপুলনিককে বহনকারী এক ইঞ্জিনের অ্যারোনিকা চ্যাম্পিয়ন বিমানটি একটি প্রত্যন্ত মাঠে বিধ্বস্ত হয়। লেক অ্যারোহেডের উত্তরে হেস্পেরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কাপুলনিকের সঙ্গে থাকা ৩৩ বছর বয়সী টেইলর লাস্কাও নিহত হন।
ক্যালিফোর্নিয়া পোস্ট জানিয়েছে, গাই কাপুলনিক ইসরায়েলের নাগরিক ছিলেন এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। সংবাদমাধ্যমটির দাবি, তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত ৬৬৯ অনুসন্ধান ও উদ্ধারকারী ইউনিটের সদস্য ছিলেন।
কাপুলনিক লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন। অভিনয়ের পাশাপাশি তিনি ফ্লাইট প্রশিক্ষক হিসেবেও কাজ করতেন।
‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মী ও ভক্তরা।