পরিণীতি চোপড়াকে ওটিটিতে এর আগেও দেখা গেছে, তবে এবার তার যাত্রায় যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। সিনেমার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলিউডের এ অভিনেত্রী। আর অভিষেকেই রোমান্টিক গল্প নয়, বরং হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা, সম্পর্কের টানাপোড়েন ও একের পর এক রহস্যে মোড়া ক্রাইম থ্রিলার বেছে নিয়েছেন তিনি।
নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এ একজন মায়ের চরিত্রে দেখা যাবে পরিণীতিকে। নয় বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেতে দীর্ঘ সময় ধরে লড়াই করে চলা সেই মায়ের গল্পই এগিয়ে নেবে সিরিজের কাহিনি। সন্তানকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হবে চারপাশের মানুষ ও সম্পর্কের প্রতি অবিশ্বাস, যা গল্পে তৈরি করবে একের পর এক অনিশ্চয়তা।
.png)
রেন্সিল ডি’সিলভা পরিচালিত সিরিজটির মুক্তির তারিখও ঘোষণা করেছে নেটফ্লিক্স। আগামী ২৪ সেপ্টেম্বর দর্শকদের সামনে আসছে ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’। পরিণীতির পাশাপাশি এতে অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী।
সিরিজটির পরিচালক রেন্সিল ডি’সিলভা বলেন, ‘শাক মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার।