‘খুবসুরাত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ও ‘কাপূর অ্যান্ড সনস্’ ছবিতে অভিনয় করেছেন ফাওয়াদ খান। ‘খুবসুরাত’ সিনেমায় সোনম কাপূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। ২০১৪ সালে মুক্তি পায় সেই ছবি। কিন্তু সিনেমায় অভিনয়ের আগে ফাওয়াদের শর্ত ছিল, পর্দায় কোনোভাবেই সোনমের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য বা চুম্বন দৃশ্যে অভিনয় করতে পারবেন না।
ফাওয়াদের দাবি ছিল, তার বহু অনুরাগী ও ভক্তসংখ্যা রয়েছে। পর্দায় চুম্বন করে তাদের হতাশ করতে চান না। অভিনেতা বলেছিলেন, ‘আমি অনুরাগীদের অনুভূতিকে শ্রদ্ধা করতে চাই। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমার বহু অনুরাগী হতাশ হয়ে পড়বেন।’
.png)
শুধু সোনমকেই নয়, আলিয়া ভাটকেও পর্দায় চুম্বন করতে রাজি হননি ফাওয়াদ। ২০১৬-র ছবি ‘কাপূর অ্যান্ড সন্স’ ছবিতে ফাওয়াদের সঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া।
অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চিত্রনাট্যে একটি উষ্ণ চুম্বনের দৃশ্যে অভিনয় করার কথা ছিল ফাওয়াদ ও আলিয়ার। কিন্তু রাজি হননি ফাওয়াদ। যে কারণে বদল আনা হয় চিত্রনাট্যে। গভীর চুম্বনের বদলে ফাওয়াদের ঠোঁটে আলতো চুম্বন করেন আলিয়া। যদিও সেই দৃশ্যেও নাকি খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না ফাওয়াদ। তাই আলিয়াও সচেতন ছিলেন।