ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শুটিং শেষ হলেও চুমু থামাননি অভিনেতা: বিস্ফোরক মন্তব্য সায়নীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:০৭, ২৮ নভেম্বর ২০২৪
শুটিং শেষ হলেও চুমু থামাননি অভিনেতা: বিস্ফোরক মন্তব্য সায়নীর
বলিউড অভিনেত্রী সায়নী গুপ্ত

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতার আচরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী সায়নী গুপ্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে কলকাতার এ অভিনেত্রী বলেন, শুটিং শেষে পরিচালক ‘কাট’ বলার পরও তার সঙ্গে চুমুর দৃশ্য চালিয়ে গেছেন অভিনেতা।

এটাকে অপেশাদার আচরণ হিসেবে দেখছেন সায়নী।

গোয়ার সমুদ্রতটে ওয়েব সিরিজ ‘ফোর মোর শটস’-এর শুটিংয়ে সায়নীকে একটি ছোট পোশাক পরতে বলা হয় ৭০ জন পুরুষের সামনে। শুধু তাই নয়, ওই পোশাকে তুলে ধরতে হবে তার আবেদন।

Advertisement

সায়নী বলেন, আমার নিজেকে দুর্বল লাগছিল এবং অস্বস্তি হচ্ছিল। তার কারণ আমার সামনে দাঁড়িয়ে ছিলেন ৭০ জন পুরুষ। আমার পাশে তেমন কেউ ছিলেন না। কলাকুশলীও তেমন ছিলেন না। আমার মনে হচ্ছিল, একজন যদি গায়ের কাপড় নিয়ে আসত!

তিনি আরো বলেন, কিছু ক্ষেত্রে সহ-অভিনেতারাও ঘনিষ্ঠ দৃশ্যের সুযোগ নেন। চুম্বন দৃশ্যে ‘কাট’ বলার পরেও এক অভিনেতা থামেননি।

সায়নী বলেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা কিন্তু আসলে কঠিন নয়। কারণ, খুব নিয়মমাফিক হয় এর শুটিং। কিন্তু এই দৃশ্যের সুযোগও নেয় অনেকে। আমার সঙ্গেই এমন হয়েছে। চুম্বন দৃশ্যে ‘কাট’ বলা হয়ে গেছে। তারপরও সহ-অভিনেতা থামেননি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!