ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বড় সুখবর দিলেন অভিনেত্রী সানা খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:১৬, ২২ নভেম্বর ২০২৪
বড় সুখবর দিলেন অভিনেত্রী সানা খান
বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান- সংগৃহীত ছবি

বলিউডের অ্যাকশন-ক্যামেরার চাকচিক্যময় জগৎ থেকে অনেক দূরে বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। স্বামী ও সন্তানকে বেশ সুখেই দিন কাটছে তার। গত বছরের জুলাইয়ে তিনি পুত্রসন্তানের মা হন। এটাতো পুরোনো খবর।

নতুন খবর হলো- পুত্র সন্তান জন্ম দেওয়ার দেড় বছরের মাথাতেই ফের মা হতে চলেছেন বি-টাউনের প্রাক্তন এ অভিনেত্রী। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে এ সুখবর জানিয়েছেন তিনি নিজেই।

সেই পোস্টে তিনি লিখেছেন, এ ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দু’আ করুন, যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।

Advertisement

সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট ‘কিসিন বাতায়া নেহি’র সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা খান। সেখানে তিনি বলেন, ‘প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক।’

এরপর বলেন, ‘কিন্তু যখন দেখি যে পুরুষরা তাদের স্ত্রীদের আঁটসাঁট, বা ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন, সেটা কি আপনার ভালো লাগে? ’

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে আনাসকে বিয়ে করার আগেই সানা অভিনয় জীবন ছেড়ে দিয়েছিলেন। সানা বিগবস ৬ এবং সালমান খানের  ছবি ‘জয় হো’-তে অভিনয়ের জন্য দর্শকমহলে পরিচিত পেয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!