ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

যে কারণে দীপিকার চাকরি ছেড়েছিলেন শাহরুখের ম্যানেজার পূজা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৫, ২৪ জুলাই ২০২৪
যে কারণে দীপিকার চাকরি ছেড়েছিলেন শাহরুখের ম্যানেজার পূজা
শাহরুখ খানের আগে কার ম্যানেজার ছিলেন পূজা দাদলানি

২০১২ সালে বলিউড বাদশা শাহরুখের খানের ম্যানেজার হিসেবে যোগ দেন পূজা দাদলানি। এরপর থেকে এখনও শাহরুখের সঙ্গে কাজ করছেন তিনি। তবে এই পূজাই একসময় ছিলেন দীপিকা পাড়ুকোনের ম্যানেজার।

জানা গেছে, দীপিকার সঙ্গে কাজ করার সময় বছরে ৯ কোটি টাকা উপার্জন করতেন পূজা। তবে শাহরুখের সঙ্গে কাজ করার পর তার উপার্জন কয়েক গুণ বেড়ে যায়।

শাহরুখের ম্যানেজার হিসেবে কাজে যোগ দেওয়ার পর থেকে পূজা আর কখনও অন্য কোনো তারকার ম্যানেজার হওয়ার কথা ভাবেননি। এই দায়িত্ব পূজার চেয়ে ভালো আর কেউ পালন করতে পারবেন বলে শাহরুখেরও মনে হয়নি। এত বছরে ক্রমেই শাহরুখের পরিবারেরই সদস্য হয়ে উঠেছেন তিনি। 

Advertisement

অভিনেতার (শাহরুখ) যাবতীয় কাজের দেখভাল করেন পূজা। শাহরুখের কলকাতা নাইট রাইডার্স দলেরও যাবতীয় বিষয় দেখভাল করেন তিনি। শাহরুখ বিদেশে কোনো কাজে গেলে পূজাও সঙ্গে যান। কোনো বিষয়েই বাদশাকে সমস্যায় পড়তে দেন না তিনি।

শাহরুখের ছোট-বড় সব বিষয় সামলানোর জন্য মোটা পারিশ্রমিকও পান তিনি।

জানা যায়, হিন্দি ফিল্মজগতের তারকাদের যত জন ম্যানেজার রয়েছেন, তাদের মধ্যে পূজা সবচেয়ে ধনী। অন্য ম্যানেজারদের চেয়ে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে রয়েছেন তিনি।

একটি সূত্রের দাবি, বছরে ৪৫ কোটি টাকা উপার্জন তার। এ ছাড়া প্রতি বছরই ধুমধাম করে পূজার জন্মদিন পালন করেন বাদশা। কারণ, শাহরুখ খান এবং পূজার একই দিনে জন্ম।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!