ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিয়ে বাড়িতে অমিতাভ-জয়াকে দেখে যা করলেন শাহরুখ (ভিডিও)

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৪২, ১৩ জুলাই ২০২৪
বিয়ে বাড়িতে অমিতাভ-জয়াকে দেখে যা করলেন শাহরুখ (ভিডিও)
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের হাই প্রোফাইল বিয়েতে হলিউড ও বলিউডের নামীদামি অনেক তারকাই হাজির হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে এরই মধ্যে সেলিব্রিটিদের একে-অপরের সঙ্গে কাটানো একাধিক মুহূর্ত ভাইরাল হয়েছে। 

এদের মধ্যে অবশ্যই আলাদা করে উল্লেখের দাবি রাখে শাহরুখ খানের অনন্যসাধারণ সৌজন্যবোধ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা একটি ভিডিওতে সেই চিত্র উঠে এসেছে।

ভিডিওতে দেখা গেছে, হাত জোড় করে রজনীকান্ত ও তার স্ত্রী লতাকে শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ। এরপর আদিত্য ঠাকরে ও শচীন টেন্ডুলকারের সঙ্গেও করমর্দন করেন তিনি। পরে অমিতাভ বচ্চনের কাছে গিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করেন। জয়া বচ্চনকেও পা ছুঁয়ে প্রণাম করেন শাহরুখ। এরপর জয়ার সঙ্গে হাসিমুখে বেশ খানিকক্ষণ কথা বলতেও দেখা যায় তাকে। 

Advertisement

অনুষ্ঠানে শাহরুখ পরেছিলেন সবুজ পাঠানি শেরওয়ানি স্টাইলের সেট এবং বিডসের নেকপিস। ক্রিম ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায় অমিতাভকে। জয়া বেছে নিয়েছিলেন রঙিন জরদৌসি শাড়ি। রজনীকান্তকে ঐতিহ্যবাহী সাদা পোশাকে দেখা গিয়েছে, অন্যদিকে লতা একটি গেরুয়া এবং সবুজ শাড়ি পরেছিলেন।

মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে এ বিয়ের আসর। ১৩ জুলাই শনিবার শুভ আশীর্বাদ এবং ১৪ জুলাই মঙ্গল উৎসবের মধ্য দিয়ে চলবে সেলিব্রেশন। 

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কিম কার্দাশিয়ান, খলে কার্দাশিয়ান, জন সিনা, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, মহেশ বাবু, যশ, সালমান খান, অজয় দেবগান, ভিকি কৌশল, শহিদ কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন প্রমুখ।

ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে শাহরুখকে নাচতেও দেখা গেছে। কখনও নীতা আম্বানির সঙ্গে, তো কখনও সালমান খানের সঙ্গে পা মেলান তিনি। শাহরুখ ছাড়াও খান পরিবার থেকে আরো এসেছিলেন স্ত্রী গৌরী ও মেয়ে সুহানা। 

অন্যদিকে পুরো বচ্চন পরিবার একসঙ্গে হাজির হয়েছিলেন আম্বানির ছোট ছেলের বিয়েতে। জয়া-অমিতাভের সঙ্গে ছিলেন মেয়ে শ্বেতা বচ্চন, জামাই নিখিল নন্দা ও মেয়ের ঘরের নাতি-নাতনি অগস্ত্য ও নভ্যা। অভিষেক বচ্চনও আসেন মা-বাবার সঙ্গেই। তবে একসঙ্গে আসেননি ঐশ্বরিয়া আর আরাধ্যা। মা-মেয়ে পরে আসেন বিয়েতে, বচ্চনদের সঙ্গে কোনো ছবিই তোলেননি তারা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বলিউড
লিংক সফলভাবে কপি হয়েছে!