ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অন্তঃসত্ত্বা দীপিকার যোগব্যায়ামে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮, ৪ জুলাই ২০২৪
অন্তঃসত্ত্বা দীপিকার যোগব্যায়ামে মুগ্ধ ভক্তরা
ছবি: অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। এই যুগল বিয়ের ৫ বছর পর বাবা-মা হতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেবেন ৩৭ বছর বয়সি দীপিকা।

মাতৃত্বকালীন সময়টা দারুণ উপভোগ করছেন দীপিকা। কয়েক দিন আগে স্বামী রণবীরকে নিয়ে নিজের অভিনীত ‘কল্কি’ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন। এসবের মাঝে নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়ামও করছেন তিনি। তারই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

Advertisement

ইনস্টাগ্রামে পোস্ট করা যোগব্যায়ামের ছবিতে দেখা যায়, দীপিকার পরনে কালো রঙের ব্যায়ামের পোশাক। দু’পা উপরে তুলে ফ্লোরে পাতা ম্যাটে শুয়ে আছেন অন্তঃসত্ত্বা দীপিকা।
   
ক্যাপশনে দীপিকা লেখেছেন, ‘আপনি যদি প্রতিদিন নিজের যত্ন নেন, তাহলে আলাদা করে সেলফ কেয়ার মাস উদযাপন করার দরকার পড়ে না। আমি ওয়ার্কআউট করতে ভালোবাসি। কিন্তু নিজেকে সুন্দর দেখানোর জন্য শরীরচর্চা করি না। বরং ফিট থাকতেই ব্যায়াম করি। দীর্ঘদিন ধরে শরীরচর্চা আমার লাইফস্টাইলের অন্যতম একটি অংশ। আমি যখন শরীরচর্চা করে ফিট থাকতে পারি না, তখন নিয়ম করে এটি ৫ মিনিট অনুশীলন করি। ওয়ার্কআউট করি আর না করি। কিন্তু এটি নিয়মিত করি। এটি খুবই কার্যকরী…।’

পাশাপাশি যোগব্যায়ামের নির্দিষ্ট পদ্ধতিটির কথাও শেয়ার করেছেন দীপিকা। সঙ্গে এই মুদ্রার উপকারিতার কথাও লেখেছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় এই মুদ্রা করতে গেলে অবশ্যই একটা কুসানের সাপোর্ট নেওয়া দরকার বলে জানান দীপিকা। এই মুদ্রা পায়ের ফোলা, যন্ত্রণা কমায়, পেশির যন্ত্রণায় উপকারী, পা, কোমর কিংবা শরীরের নিচের অংশের ব্যথার জন্য খুব উপকারী।

অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরচর্চার পোস্টে প্রতিক্রিয়া দিতে ভোলেননি রণবীর সিং। কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘ম্যাজিকের মতো কাজ করে।’ তা ছাড়া প্রিয় অভিনেত্রী দীপিকার ভূয়সী প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা। মুগ্ধতা প্রকাশ করে অসংখ্য মন্তব্য করেছেন তারা। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!