ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ক্যাটরিনার মা হওয়ার জল্পনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ভিকি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩, ২৯ জুন ২০২৪
ক্যাটরিনার মা হওয়ার জল্পনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ভিকি
ফাইল ছবি

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পর এ বার কি সুখবর দিতে চলেছেন তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশাল? ক্যাটরিনা মা হতে চলেছেন, এমন গুজব একাধিক বার ছড়িয়েছে। বিমানবন্দরে ঢিলেঢালা পোশাকে অভিনেত্রীকে দেখা গেলেই গুজব ছড়িয়েছে, তিনি গর্ভবতী। তবে সেগুলি গুজবই ছিল। যদিও এর মাঝেই বেশ কয়েক দিন স্বামীর সঙ্গে লন্ডনে একান্তযাপনে ছিলেন অভিনেত্রী।

সেই সময় বার বার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গিয়েছে। যদিও সদ্য দেশে ফিরেছেন। যেদিন বিমানবন্দরে নামেন পুরো সময়ই কালো পোশাকে ঢাকা অবস্থায় দেখা যায় তাকে। তার পর সেভাবে রাস্তা কিংবা শুটিং দেখা যায়নি ক্যাটরিনাকে। এ বার স্ত্রীকে নিয়ে মুখ ফস্কে কী বলে বসলেন স্বামী ভিকি?

আগামী ১৯ জুলাই খারাপ খবর দেবেন ভিকি। অর্থাৎ অভিনেতার আগামী ছবি ‘ব্যাড নিউজ’ মুক্তি পাবে ওই দিন। ২০১৯ সালে কর্ণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ ছবিতে হাসির মোড়কে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন পরিচালক রাজ মেহতা। ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদভানি। সেই ছবির সিক্যুয়েল হল এই ‘ব্যাড নিউজ’ ছবিটি। এই ছবিতে জুটি বাঁধছেন ভিকি কৌশাল ও তৃপ্তি দিমরি।

‘গুড নিউজ’-এ ছিলেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী তথা অভিনেতা দিলজিৎ। এ বার থাকছেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী অমরিন্দরপাল ভির্ক ওরফে অ্যামি ভির্ক। ছবিটি পরিচালনা করবেন আনন্দ তিওয়ারি। এই মুহূর্তে ছবির প্রচার চলছে জোর কদমে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা। ‘ব্যাড নিউজ’ এর প্রচারে ভিকি আসতে তিনি কবে সুখবর দেবেন? সেই প্রসঙ্গে প্রশ্ন করতেই উত্তর আসে তার তরফে। ভিকি বলেন, ‘‘সুখবর আসবে। যখন আসবে সকলের সঙ্গে সেটা ভাগ করে নেব।’’ তবে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা কি না সেই নিয়ে কোরো মন্তব্য করেননি অভিনেতা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!