ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নিজের বিচ্ছেদ নিয়ে যা বললেন জয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:০৮, ৪ মার্চ ২০২৪
নিজের বিচ্ছেদ নিয়ে যা বললেন জয়া
জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউড, টালিউডের পর গত বছর বলিউডে অভিষেক হয়েছে তার। এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতায় সবার পছন্দের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। সব মিলিয়ে গেল কয়েকবছর দুর্দান্ত কেটেছে অভিনেত্রীর।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ারকে এক সাক্ষাৎকার দিয়েছেন জয়া আহসান। এ আলাপচারিতায় ব্যক্তিগত জীবনের প্রসঙ্গও উঠে আসে। তার কাছে জানতে চাওয়া হয়, বিবাহবিচ্ছেদের সময়টা কঠিন ছিল, এ সময় কোন বিষয়টি আপনাকে সহযোগিতা করেছে?

জবাবে জয়া আহসান বলেন, ‘অভিনয়! প্রত্যেকের জীবনে উত্থান-পতন রয়েছে। ঐ সময়ে আমার সম্পূর্ণ ফোকাস কাজের দিকে ছিল। সাধারণত, এই সময়ে নারীরা তার মূল ফোকাস থেকে সরে যায়। আমার কাজ আমাকে সান্ত্বনা দেয়; যার ফলে আমি কাজকে এতটা ভালোবাসি। তবে প্রতিনিয়ত কাজ করার জন্য আমি মরিয়া ছিলাম না। আমি আমার এই জার্নিটাকে ভালোবাসি। মানুষ যখন আমার কাজের প্রশংসা করে, আমিও এটিকে সম্মান করি।’

Advertisement

আপনি তো ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা? এ প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘পাবলিক ফিগারদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল অনেক বেশি। একজন মানুষ এবং একজন শিল্পী হিসেবে আমার ভেতরে এই রহস্য আছে। মানুষ সব সময়ই আমার সম্পর্কের বিষয়ে জানতে চান। কিন্তু এ বিষয় আমি সব সময়ই আড়ালে রাখতে পছন্দ করি।’

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। ২০১১ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। বিচ্ছেদের পর অভিনয় ক্যারিয়ার যেন নতুন করে শুরু করেন জয়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে জয়াকে কথা বলতে দেখা যায় না বললেই চলে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!