ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পরীমনির মাদক মামলা চলবে কি না, রায় ২২ ফেব্রুয়ারি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৯, ২০ ফেব্রুয়ারি ২০২৪
পরীমনির মাদক মামলা চলবে কি না, রায় ২২ ফেব্রুয়ারি
ফাইল ছবি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা চলবে কি না এ বিষয়ে রায় আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করেন।

এর আগে গত ২৮ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারিত থাকলেও তা পিছিয়ে যায়। হাইকোর্টে পরীমনির রিট বিচারাধীন থাকায় তখন পিছিয়ে গিয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেফতার করে কয়েক দফা রিমান্ডে নেয়া হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমনি। পরদিন তিনি কারামুক্ত হন।

Advertisement

এদিকে ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। গত বছর ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!