সম্প্রতি কাজ ও ব্যক্তিজীবন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন এ অভিনেত্রী। এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, প্রথম সংসার ভাঙার পর থেকেই শতভাগ সিঙ্গেল তিনি। কারো সঙ্গে প্রেমের সম্পর্ক নেই তার।
শবনম ফারিয়া বলেন, আমি অনেকদিন ধরেই সিঙ্গেল। কবে মিঙ্গেল হবো সেটাও বলতে পারছি না।
.png)
এ অভিনেত্রীর ভাষ্য, আসলে আমার নিজের উপর আর বিশ্বাস নেই। তাই সঙ্গী না খুঁজে সিঙ্গেল আছি। আমি বিশ্বাস করি, রিলেশনশিপ সবসময় উপরওয়ালা সেট করে রাখেন। তাই আল্লাহ যখন চাইবেন আমি আবার কোথাও সেট হই তখন কিছু হবে।
বর্তমানে মাস্টার্স করছেন ফারিয়া। লেখাপড়ায় ফুলটাইম দিচ্ছেন তিনি। এ বিষয়ে বলেন, ৪ মাস পরই আমার মাস্টার্স শেষ হবে।
ব্যক্তিগত জীবন নিয়ে ফারিয়া বলেন, আমি খেয়াল করেছি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয় বেশি। এর প্রভাব শুধু আমার ওপর পড়ে না, আমার মা ও দুই বোনসহ তাদের ফ্যামিলিতেও পড়ে। আমার মা কখনো চায়নি আমি অভিনেত্রী হই। এখন আমাকে নিয়ে যখন সমালোচনা হয় মা খুবই আপসেট হয়ে পড়ে। তাই সেনসেবল হওয়া উচিত।
বছর পাঁচেক আগে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। দুই বছর না যেতেই ভেঙে যায় সেই সংসার। এরপর থেকেই সিঙ্গেল রয়েছেন তিনি।