নাম প্রকাশ না করার শর্তে ঘনিষ্টজনরা জানান, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক আছে।
তবে বেশকিছু দিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।
.png)
ঘনিষ্টজনরা জানান, ঢাকা মেডিক্যাল থেকে তিশাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে আজ বৃহস্পতিবার সকালে অভিনেতা মুশফিক আর ফারহানকে কয়েকবার কল দেওয়া হয়। তবে তিনি রিসিভ করেননি।