বলিউড সূত্রের খবর, আজকাল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা এবং অভিনেত্রী কুশা কাপিলার সঙ্গে বহু জায়গায় দেখা গেছে অর্জুন কাপুরকে। সম্প্রতি করণ জোহরের পার্টি থেকে নাকি অর্জুনের সঙ্গে বন্ধুত্ব হয় কুশার। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। তবে এ গুঞ্জন নাকচ করে দিয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, গত কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে থাকছেন অর্জুন কাপুর। শোনা যাচ্ছে, যে পার্টিতে মালাইকা যাচ্ছেন, সেই পার্টিতে পা রাখছেন না অর্জুন। শুধু তাই নয়, এতদিন সোশ্য়াল মিডিয়ায় যেভাবে নিজেদের প্রেমকে ছড়িয়ে বেড়াতেন, কয়েকমাস হলো তাও দেখা যাচ্ছে না।
.png)
অর্জুন আজকাল একাই ঘুরছেন। ছবি দিচ্ছেন একা একাই! এরপরই রটে যায়, মালাইকা ও অর্জুনের সম্পর্কে ফাটল ধরছে। শোনা যাচ্ছে, দুজনেই নাকি আলাদা থাকছেন। সেই রেশ থাকতেই উঠল অর্জুনের নতুন প্রেমে জড়ানোর গুঞ্জন।
১৯৯৮ সালে অভিনেতা-নির্মাতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। ২০১৭ সালে দীর্ঘ সংসারের ইতি টানেন অভিনেত্রী। শোনা যায়, অর্জুনের সঙ্গে প্রেমের কারণেই আরবাজের ঘর ছেড়েছেন মালাইকা।
কয়েক বছর ধরে একে অপরকে ডেট করছেন অর্জুন-মালাইকা। ছুটি কাটাতে গিয়ে সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সম্পর্কের সিলমোহর দেন এ জুটি। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে অর্জুনের সঙ্গে তার প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা।