ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শাকিবের প্রতি ভালোবাসা জানান দিলেন অপু

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪, ১৮ জুন ২০২৩
শাকিবের প্রতি ভালোবাসা জানান দিলেন অপু
অপু ও শাকিব- ফাইল ফটো

হিমেল আশরাফ পরিচালিত ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে ছবি ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক। শনিবার সন্ধ্যায় শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন সিনেমাটির ফার্স্ট লুক।

সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে, রুমালে ঢাকা মুখ আর চোখে কালো চশমা। মুখ থেকে রুমাল সরতেই অ্যাকশন মুডে দেখা গেল শাকিব খানকে।

হাতে থাকা ধারালো চাকু ছুড়ে দিতেই শেষ হয় ‘প্রিয়তমা’র প্রথম ঝলক। সিনেমাটির ফার্স্ট লুক ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে দ্বিগুণ। শাকিব খান যে আবারো বক্স অফিস মাতাতে প্রস্তুত সেটিরও ঝলক দেখা গেছে পোস্টটির কমেন্ট বক্সে। নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন শাকিবকে। 

Advertisement

শাকিবের প্রকাশ করা সেই ফার্স্ট লুকে ভালোবাসা জানান দিয়েছে ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার তিনটি লাল হৃদয়ের প্রতীক। অপু লিখেছেন ‘বেস্ট অব লাক’।

এরপরই শাকিব এবং অপু দুজনকেই নেটিজেনরাও শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই আবার একে তাদের এক হওয়ার ইঙ্গিত বলে মন্তব্য করছেন। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’।

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল। অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাসের প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: শাকিব
লিংক সফলভাবে কপি হয়েছে!