ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শাকিবের বিশেষ দিন যেভাবে উদযাপন করলেন ইধিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ৩০ মে ২০২৩
শাকিবের বিশেষ দিন যেভাবে উদযাপন করলেন ইধিকা
ইধিকা পাল এবং শাকিব খান

ঢালিউডের কিং শাকিব খান। টলিউডের সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল এখন তার খানের অভিনেত্রী। এই মুহূর্তে তিনি রয়েছেন কক্সবাজারে, ‘প্রিয়তমা’ ছবির শুটিং-এ ব্যস্ত। 

এরই মাঝে ছবির নায়ক শাকিব খান অভিনয় জীবনের ২৪ বছর পার করলেন। ‘প্রিয়তমা’র শুটিং ফ্লোরেই চলল সেটির উদযাপন।

ক্যারিয়ারের দুই যুগ পূর্তি উপলক্ষে কাটা হল বিশাল চকলেট কেক। ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ এবং কলকাতার ইধিকাকে পাশে নিয়ে কেক কাটলেন শাকিব।  নায়ককে কেকও খাইয়ে দেন ইধিকা।

Advertisement

শুটিংয়ের ফাঁকে শাকিব বলেন, ‘আজ আমার অভিনয় জীবনের বিশেষ দিন। এই দিনটিকে আমি কখনও ভুলব না। কারণ আমার সিনেমায় পা রাখার পিছনে যে সকল মানুষের অবদান রয়েছে তাদের আমি কখনো ভুলতে পারি না। বিশেষ করে সোহানুর রহমান সোহান ভাই, আজিজ রেজা ভাইকে আমার সব সময় মনে থাকবে, যেমনটা থাকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে স্মরণ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন।’

১৯৯৯ সালে অন্তত ভালোবাসা ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। তার শেষ মুক্তি পাওয়া ছবি ২০২৩-এর ‘লিডার আমিই বাংলাদেশ’। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!